কেশবপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুদের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন। তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে ঐক্যের বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা তার অসমাপ্ত কাজগুলো করছেন।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, দলের সঙ্গে থেকে দলের কাজ না করলে এবং দলের পদে থেকে এলাকায় প্রভাব খাটিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা প্রচার করতে হবে। এলাকার উন্নয়ন অনেক হয়েছে, বর্তমানে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। ক্ষমতায় থাকলে কাজ করা সহজ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশী আব্দুল কাদের বিশ্বাস প্রমুখ।
উপস্থিত ছিলেন- কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশী জাহাঙ্গীর আলম, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ক্রীড়ামোদী ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মফিজুর রহমান। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার