সন্দ্বীপ পৌরসভার উদ্যোগে ময়লা-আবর্জনা সংরক্ষণ ও অপসারণের উপকরণ বিতরণ
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ময়লা-আবর্জনা সংরক্ষণ ও অপসারণের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপকরণ বিতরণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্ল্যাহ।
সন্দ্বীপ পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য যেসব উপকরণ ব্যবহার ও বিতরণের জন্য ক্রয় করা হয়েছে তা হলো- ময়লা অপসারণের জন্য ১০টি ভ্যানগাড়ি, স্থানীয় বাজার ও স্কুল-কলেজ, অফিস-আদালতে বিতরণের জন্য বড় ৪০০টি ডাস্টভিন ও বাসাবাড়িতে বিতরণের জন্য ৪ হাজার ছোট ডাস্টবিন।পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই ডাস্টবিনগুলো বিতরণ করা হবে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সন্দ্বীপ পৌরসভা মার্কেটে ওই ডিভাইস বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্ল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম, কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন, পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাঈন উদ্দিন উপ-সহকারী পৌর প্রকৌশলী মোর্শেদ আলম ও মো. রবিউল আলম, পৌর বাজার কমিটির সভাপতি মো. আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো. আলী বাহাদুর সোহাগ, সিনিয়র সহ-সভাপতি সাহাদাত হোসেন লিটন এবং সহ-সভাপতি ইসমাইল হোসেন।
বক্তব্যে পৌর প্রশাসক তাসফিক সিগবাত উল্যাহ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হলে সবাইকে ব্যক্তিগত পর্যায় থেকে সচেতন হতে হবে। নিজের ঘর, দোকানপাট ইত্যাদি নিজে পরিষ্কার করে নিজের ব্যবহৃত বর্জ্য নির্দ্দিষ্ট স্থানে বা আমাদের দেয়া ডিভাইসে সংরক্ষণ করবেন। তারপর আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা সেটি সঠিক স্থানে ফেলে দেবে তাদের ভ্যানের মাধ্যমে। তাহলে আমরা সকলে সুস্থ ও রোগমুক্ত থাকবে, পরিবেশদূষণ রোধ হবে। তবেই আমরা একটি পরিচ্ছন্ন পৌরসভা উপহার দিতে পারবে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান