গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ইন্দারারপাড় পাইকরেরতল পাথারি মণ্ডপে গত মঙ্গলবার (২৪ আগস্ট) গভীর রাতে কে বা কারা মূর্তি ভাংচুর করে। এরপর মূর্তির ভেতরে থাকা খড়কুটোয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং মণ্ডপের ভেতরে থাকা ডালা, কুলা, চালুন, সঙ, কাশি, ঘণ্টাসহ অন্যান্য উপকরণ নিয়ে যায়। মন্দিরের সভাপতি নারায়ণ চন্দ্র বর্মণ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় বিনোদ কুমার সরকার ও ফেরদৌস মিয়া জানান, গভীর রাতে মণ্ডপের সামনে আগুন দেখতে পেয়ে তারা মণ্ডপের দিকে এগিয়ে এলে একজনকে পালিয়ে যেতে দেখেন। পরে তারা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
গতকাল বুধবার সকালে গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ, থানার ওসি আব্দুল্লাহিল জামান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিমাই ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার বর্মণ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন৷
এমএসএম / জামান
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ