ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডেমরায় শিশু অপহরণের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ৪:৪৯

রাজধানীর ডেমরা থানার পূর্ব বক্সনগর দারুন নাজ্জাত মাদ্রাসার পেছনে আব্দুল কাদেরের বাড়ির ভাড়াটিয়া আব্দুল জলিলের মেয়ে তায়েবা (২ বছর ৭ মাস) নামে একটি শিশু অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃত শিশুর মা খাদিজা বেগম (৩৭) সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ডেমরা থানায় একজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। অভিযুক্ত হলেন- আবু হুরাইয়া (১৫) পিতা-আজিজুর রহমান মাতা- মাহমুদা খাতুন,সাং সন্নাশিভিটা, থানা নালিতাবাড়ী, জেলা- শেরপুর, সাং-পূর্ব বক্সনগর দারুন নাজাত মাদ্রাসার পেছনে থানা ডেমরা এ বিষয়ে ডেমরা থানায় একটি মামলা হয় যাহার নং ৬, তারিখ ১৭/০৯/২০২৪ ইং।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক মীর জানান, আসামিকে আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

তায়েবার বাবা আব্দুল জলিল সকালের সময়কে জানান, আমার মেয়েকে অপহরণ করে আমার কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে এক লাখ টাকা দাবি করে অপহরণকারী। পরবর্তীতে আমি আমার স্ত্রীসহ ডেমরা থানায় অভিযোগ করি। ডেমরা থানার ওসির নির্দেশে ৫ ঘণ্রটা মধ্যে আমার মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। সেজন্য ডেমরা থানার পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি।

ডেমরা থানার এসআই আল আমিন জানান, ভিকটিমের বাবা-মা থানায় এসে অভিযোগ করেন। পরবর্তীতে ওসি স্যারের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ ঘণ্টা চেষ্টার পর ভিকটিমকে উদ্ধার ও আসামিকে আটক করে থানায় নিয়ে আসি। উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন সকালের সময়কে বলেন, অপহরণের বিষয়ে বিস্তারিত জানালে আমি তাৎক্ষণিক এসআই আল আমিনকে উনাদের সাথে যেতে বলি এবং দ্রুত আসামিকে গ্রেপ্তারসহ ভিকটিমকে উদ্ধারের জন্য নির্দেশনা প্রদান করি।

এমএসএম / জামান

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি