চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সেলিম প্রধানের বিচার দাবি
ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যাসিনো মামলার আসামি এবং জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বিচার চেয়ে বিসমিল্লাহ কাঁচামাল আড়ত ব্যবসায়ীরা মানববন্ধন পালন করেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্যে রাখেন- বিসমিল্লাহ আড়তের মালিক মজিবুর রহমান, আড়তের ব্যবসায়ী সমিতির সভাপতি সাব্বির আহাম্মেদ, পরিচালক আইয়ুব আলী, আড়তদার বাদশা মিয়া, জীবন বাবু প্রমুখ।
এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ক্যাসিনো ও মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি সেলিম প্রধানের কাছ থেকে বিসমিল্লাহ আড়তের নামে ১৬ বিঘা জমি ভাড়া নেন ব্যবসায়ী মজিবুর রহমান। বিঘায় ৫০ হাজার টাকা প্রতি মাসে জমির ভাড়া দিয়ে আসছেন ৮ লাখ টাকা। এছাড়া বায়নাসহ ডোবা ও নিচু এসব জমি ভরাট করে সাড়ে ৩০০ দোকান নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। সেলিম প্রধান জেল থেকে ছাড়া পেয়ে প্রভাব খাটিয়ে আড়তের ব্যবসায়ীদের হুমকি-ধমকি ও জোরপূর্বক প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয় এবং তার গুন্ডাবাহিনী দিয়ে আড়ত দখলের চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে আড়তদার ও ব্যবসায়ী মজিবুর রহমানকে মিথ্যা মামলা দিয়ে বাইরে রেখে বিসমিল্লাহ আড়তের নাম পরিবর্তন করে জাপান বাংলাদেশ আড়ত নাম দিয়ে আড়তটি নিজের নিয়ন্ত্রণে নেয়। এখন আড়তের প্রতি ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা করে চাঁদা চাচ্ছে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে আড়ত ব্যবসায়ীদের উচ্ছেদ এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। সেলিম প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাতিয়ে নেয়া টাকা ফেরতের দাবি জানান ব্যবসায়ীরা।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত