ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের সংঘর্ষ


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ৪:৩২

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির দুই সদস্য আহত হন। ঘটনা প্রতিরোধে বিজিবি ৭ রাউন্ড ফাঁকা গুলি করে। বৃহস্পতিবার (২৬ ‍আগস্ট) ভোররাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯ ও ১০৬০-এর কাছে উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রামে এ ঘটনা ঘটে।

জামালপুর-৩৫ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজিবি জানায়, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রাম সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯ ও১০৬০-এর কাছে আরকি (বাঁশ দিয়ে তৈরি গরু পারাপারের বিশেষ যন্ত্র) দিয়ে গরু পারাপারের চেষ্টা করে একদল বাংলাদেশি চোরাকারবারি। এ সময় গয়টাপাড়া ক্যাম্পের টহলরত ৬ বিজিবি সদস্য টের পেয়ে চোরাকারবারিদের ওই কাজে বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিজিবি সদস্যদের ওপর চড়াও হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিজিবির দুই সদস্যের মাথা ফেটে গুরুতর আহত হন। প্রতিরোধে বিজিবি সদস্যরা ৭ রাউন্ড ফাঁকা গুলি করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা