ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় অবিরাম বৃষ্টিতে কৃষকের ধানসহ ফসলের ক্ষতির সম্ভবনা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৭-৯-২০২৪ রাত ৯:১০
যশোরের চৌগাছায় একটানা বৃষ্টিতে কৃষকের রোপা আমন ধানসহ সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। সরকারি হিসাবে ধানসহ প্রায় ১ হাজার ৮০০ হেক্টর জমির বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, চার দিনের বৃষ্টিতে প্রায় ১ হাজার ৮০০ হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল নিমজ্জিত হয়েছে। এরমধ্যে রোপা আমন, সবজি, মরিচসহ অন্যান্য ফসল রয়েছে। 
 
গতকাল উপজেলার বেশকিছু এলাকার মাঠ ঘুরে দেখা যায়, কৃষক ধান ক্ষেতে বসে ডুবে যাওয়া ধানের দিকে এক নজরে তাকিয়ে আছেন। এসময় কথা হয় কৃষক আহাদ আলীর সাথে। তিনি বলেন, পাঁচনামনার এই বিলে তার দুই বিঘা ধান ছিল। কিছুটা আগে লাগানোর কারনে প্রতিটি ধান দেখার মত হয়েছিল। কিন্তু একটানা বৃষ্টির কারনে ধান পানির নিচে ডুবে আছে। বিলের পানি বের হওয়ার কোনই পথ নেই সে কারনে ধান পচে গলে নষ্ট হতে শুরু করেছে। ওই বিলে কৃষক সাহিদুল ইসলাম ৭ বিঘা, বিল্লাল হোসেন ২ বিঘা, শুকুর আলী ৪ বিঘা জালাল উদ্দিন দেড় বিঘা, লোকমান হোসেন ৮ বিঘা, তাহাজ্জত হোসেন ৩ বিঘা, রোকন উদ্দিন ১ বিঘাসহ বহু কৃষকের বিঘার পর বিঘা জমির ধান পানিতে তিলয়ে আছে। 
 
বৃষ্টিতে সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাঁচনামনা বেড়বাড়ি মাঠে কৃষক ফুলজার হোসেন ১ বিঘা জমিতে মুলা চাষ করেন। আর দুই সপ্তাহ পরই কৃষক তার মুলা বাজারজাত করতে পারতেন। কিন্তু বৃষ্টির কারনে তার সব মুলা পচে নষ্ট হয়ে গেছে। কৃষক ফুলজার বলেন, এক বিঘা জমিতে তার এ পর্যন্ত ১৫-২০ হাজার টাকা খরচ হয়েছে। দুই সপ্তাত পরই মুলা বিক্রির উপযোগী হতো কিন্তু বৃষ্টিতে সব শেষ। মুলা চাষ করে এক বুক আশা নিয়ে মনের সুখে ক্ষেত পরিচর্জা করতেন তিনি কিন্তু বৃষ্টিতে তার সব স্বপ্ন ভেসে গেছে। এখন জমি চাষযোগ্য হলে সেখানে ভুট্টার চাষ করবেন বলে তিনি মনস্থির করেছেন। কৃষক লোকমান হোসেন বলেন, বৃষ্টির সাথে জোরে বাতাস বয়ে গেছে এর ফলে মাচার চাষ করা পটল ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকের যে পরিমান ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠা কষ্টসাধ্য।
 
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানা গেছে, শতশত বিঘার ধান এখন পানিনর নিচে। মঙ্গলবার রোদ বের হওয়ার সাথে সাথে কাঁচা মরিচের গাছ, পটল, মুলা বাঁধা ও ফুল কপির গাছ মারা যেতে শুরু করেছে।
 
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, বৃষ্টির কারনে কৃষকের ধান ও সবজি নিমজ্জিত হয়েছে তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা জানতে এখনও এক সপ্তাহ সময় লাগতে পারে।  

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়