ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছার হিজলী সীমান্ত থেকে মানবপাচারকারীসহ আটক ৩


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৭-৯-২০২৪ রাত ৯:১১
যশোরের চৌগাছায় সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে এক মানবপাচারকারীসহ পাচার হওয়া দুই নারীকে আটক করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে হিজলী বিওপি ক্যাম্পের জোয়ানরা হিজলী গ্রামের মেইন পিলারের ৪০/৩ কাছ থেকে তাদের আটক করা হয়।
 
হিজলী বিওপি ক্যাম্পের হাবিলদার আবুল কালাম জানান, সকালে ক্যাম্পের জোয়ানরা ডিউটিরত অবস্থায় হিজলী গ্রামের শিবপদ পালের ছেলে নারায়ণ পালের বাড়ির সামনে ইটের সলিং রাস্তা দিয়ে দুই নারী ও দুই যুবককে ভারত অভিমুখে যেতে দেখেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে সকলেই এলোমেলো কথা বলতে থাকেন। একপর্যায়ে তারা স্বীকার করেন, বিনা পাসপোর্টে অবৈধভাবে তপন কুমার পালের সহযোগিতায় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
 
আটকৃতরা হলেন- খুলনার বটিয়াঘাটা উপজেলার দেউয়াতলা গ্রামের নিরব হোসেনের স্ত্রী সাবিনা খাতুন (২২), যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের শাহাজান শিকদারের মেয়ে সাথী আক্তার (২৪) ও অনুপ্রবেশে সহায়তাকারী যশোরের শার্শা উপজেলার জামতলা গ্রামের কেষ্টপদ পালের ছেলে তপন কুমার পাল (৪০)। অপর আসামি চৌগাছার গয়ড়া গ্রামের আহাদ আলীর ছেলে মৃণাল হোসেন (৩৩) ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আটককৃতদের চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
 
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়