আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনায় দুজন গুলিবিদ্ধ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গার দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর স্বপ্ননগরের গুলিবিদ্ধর এ ঘটনা ঘটে। এ ঘটনায় সামিউল ইসলাম অপি (১৮) নামে এক যুবককে স্থানীয়রা আটক করেন। অপি উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাংগা গ্রামের ওহিদুর রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গুলিবিদ্ধ উপজেলার গোপালপুর মফিদুল ইসলামের ছেলে হাফিজুর রহমান (২০) এবং কুচিয়াগ্রামের মাহাফুজের ছেলে খাইরুল ইসলামকে (২১) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর স্বপ্ননগরে কপি হাউসে কুচিয়াগ্রামের ছানোয়ার হোসেনের ছেলে সাকিব তার নারী বন্ধুকে নিয়ে ঘুরতে যান। সেখানে ঘুরতে যাওয়া ৫-৬ জনের একটি গ্রুপ তাদের আটক করে চাঁদা দাবি করে। এ সময় সাকিব তার বন্ধুদের ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। এর কিছুক্ষণের মধ্যে কয়েকজন বন্ধু সেখানে উপস্থিত হয়ে চাঁদাবাজদের ঘোরাও করে। এ সময় চাঁদাবাজরা অস্ত্র বের করে গুলি করতে করতে পালিয়ে যায়। এ সময় সাকিবের বন্ধুদের মধ্যে হাফিজুর রহমান ও খাইরুল ইসলাম গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা সামিউল ইসলাম অপি নামের এক যুবককে আটক করে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, ধারণা করা হচ্ছে নারীঘটিত সমস্যা নিয়ে কিছু যুবকের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপারধীদের চিহিৃত করার চেষ্টা চলছে।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান