মোহাম্মদপুরে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
রাজধানীর মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে গ্রীন ভিউ হাউজিং এলাকায় বাসায় ঢুকে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার( ১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে গ্রীন ভিউ হাউজিং এলাকায় বাসায় ঢুকে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা এসময় আহত ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম শাহাদাত হোসেন (২০) তিনি মোঃ শাহআলমের ছেলে। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে বলে জানা যায়। ঢাকায় তারা ভাড়াবাসায় পরিবার নিয়ে বসবাস করতো।
স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার দিকে নিহত শাহাদাত হোসেনের বাসায় কয়েকজন যুবক চাইনিজ কুড়াল নিয়ে প্রবেশ করে এ সময় তারা শাহাদাত হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়েছি মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে গ্রীন ভিউ হাউজিং নামে একটি হাউজিং এ এক যুবককে কুপিয়েছে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে রয়েছে। নিহতের আত্মীয়-স্বজন থানায় আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামিল আহমেদ / জামান
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল