ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দক্ষিণ কোরিয়ার সৈকতে ডুবে নরসিংদীর দুই তরুণের মৃত্যু, বাড়িতে শোকের মাতম


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১১:১৭

দক্ষিণ কোরিয়ার বুসান সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে নরসিংদীর দুই তরুণের মৃত্যু হয়েছে। গত সোমবার স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ খবর পাওয়ার পর থেকেই ওই দুই তরুণের পরিবারে চলছে শোকের মাতম।

মারা যাওয়া দুই তরুণ হলেন- নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে সাকিবুর রহমান ওরফে সঞ্জীব (২৩) এবং একই ইউনিয়নের টেকপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে সৈকত হাসান ওরফে শান্ত (২২)।পরিবার সূত্রে জানা গেছে, উপার্জনের জন্য ২০২০ সালে সাকিবুর এমপ্লয় পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বৈধপথে দক্ষিণ কোরিয়ায় যান। সৈকত বৈধপথে দক্ষিণ কোরিয়ায় যান চার মাস আগে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কর্মস্থলে ছুটি থাকায় অন্য প্রবাসীদের সঙ্গে তাঁরা দুজন বুসান শহরের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। ওই সময় উত্তাল ঢেউয়ে ভেসে যান দুজন। বেলা তিনটার দিকে দক্ষিণ কোরিয়ার উদ্ধারকর্মীরা সাকিবুরের লাশ উদ্ধার করেন। এর প্রায় দুই ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে একই স্থান থেকে তীব্র ঢেউয়ে ভেসে যাওয়া সৈকতের লাশও উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা সরকারের প্রতি দাবি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া থেকে যেন দ্রুত সময়ে তাদের লাশ দেশে আনার ব্যাপারে সহযোগিতা করা হয়।

এ ব্যাপারে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল করিম বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে জানান, দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে দুই তরুণের মৃত্যুর ঘটনা বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে দুই তরুণের পরিবারের পক্ষ থেকে কেউ এখনো জানাননি। পরিবারগুলোর পক্ষ হতে সহযোগিতা চাওয়া হলে সরকারিভাবে লাশ দেশে ফেরত আনার ব্যাপারে বিধি অনুযায়ী আমরা সহযোগিতা করব।

T.A.S / জামান

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক