পূর্বধলায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস
নবাগত জেলা প্রশাসক বনানী বিশ্বাস সরকারি সফরের অংশ হিসেবে দিনব্যাপী নেত্রকোনার পূর্বধলায়র বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পূর্বধলার বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন তিনি।
সেপ্টেম্বর মাসের নির্ধারিত আংশিক ভ্রমণ সূচি অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়, মাছের পোনা অবমুক্তকরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলড্রেস বিতরণ, ক্রীড়াসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন, সহকারী কমিশনার ভূমি অফিস পরিদর্শন, ইউনিয়ন ভূমি অফিস ও পূর্বধলা থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সরকারি বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পূর্বধলা উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
গত ১২ সেপ্টেম্বর বনানী বিশ্বাস নেত্রকোনার জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন। যোগদানের পর এটাই প্রথম কোনো উপজেলা সফর। এর আগে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু