বাউফলে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা
পটুয়াখালীর বাউফলে এক শিক্ষকের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে সন্ত্রাসীদের হুমকিতে মামলা দায়ের করতে পারেননি ওই শিক্ষক।
হামলায় আহত শিক্ষক রকিব উদ্দিন জানান, উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি এলাকায় নেছার উদ্দিনের জমি নিয়া অন্য পক্ষের সাথে সমস্যা ছিল। সালিশিতে ওই জমি নেছার কাগজ অনুযায়ী পাননি, আমি সালিশও না, পক্ষও না। ওদের ধারণা আমি সালিশদের বলে দিয়ে জমি নেছারকে পাইতে দেইনি। আমি এই সালিশের ব্যাপারে জড়িত নই। তাই রবিবার সন্ধ্যা ৬টায় মৃত ইউনুস মৃধার ছেলে মেহেদী হাসান ইরান আমাকে ডেকে নিয়ে কথা বলা অবস্থায় মৃত আবু মৃধার ছেলে হামিদুল ও মোকলেছ হাওলাদারের ছেলে নেছার আমার ওপর অতর্কিত হামলা করে। এতে হামলায় আমার বাম চোখে জখম হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আমি রবিবার রাতে মামলার উদ্দেশ্যে বাউফল গেলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মামলা করার পর আমাকে বাড়িতে থাকতে দেবে না। আরো অনেক অসুবিধা হবে বলে মুঠোফোনে হুমকি দেয়।
অভিযুক্ত নেছার উদ্দিন এ প্রতিনিধিকে জানান, আমরা একে অপরের বন্ধু। আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। স্থানীয়ভাবে মীমাংসা করব।
কালাইয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও স্থানীয় সাবেক মেম্বার বাদল মৃধা জানান, দুর্বৃত্তরা আমাদের দলের কেউ নয়। ওরা খারাপ প্রকৃতির লোক।
কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন তুহিন জানান, আমি বর্তমানে এলাকার বাইরে আছি। এলাকায় এসে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।
এমএসএম / জামান
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার