শরণখোলায় আদালতের নির্দেশ উপেক্ষা করে কলেজশিক্ষকের বাড়িঘর ভাংচুর-লুটপাটের অভিযোগ
বাগেরহাটের শরণখোলার রাজৈর গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে একজন কলেজশিক্ষকের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।এছাড়াও প্রতিপক্ষের লোকেরা শিক্ষকের বাড়ির গাছপালা কেটে অপূরণীয় ক্ষতি করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। হামলা-ভাংচুরের ঘটনায় বাগেরহাট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
শরণখোলা প্রেসক্লাবে গত সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলার রাজৈর গ্রামের বাসিন্দা খুলনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, তার প্রতিবেশী বাগেরহাট আদালতের মোহরার রতন হাওলাদার ও তার ছেলে সাইফুল ইসলাম জুয়েল গংয়ের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে মামলা-মোকদ্দমা চলে আসছে। মামলায় বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আদালতের নিষেধ উপেক্ষা করে প্রতিপক্ষ রতন হাওলাদার ও তার ছেলে সাইফুল ইসলাম জুয়েলসহ তাদের সঙ্গীয় লোকজন গত ১৩ সেপ্টেম্বর সকালে অতর্কিতভাবে তার ভোগদখলে থাকা জমিতে বসতঘর, গোয়ালঘর ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তারা বাড়ির যাবতীয় গাছপালা কেটে ফেলে রেখে যায়।
তিনি আরো বলেন, প্রতিপক্ষ রতন হাওলাদার বাগেরহাট আদালতে মোহরারের কাজ করে। সেই সুবাদে রতন বিভিন্ন সময় তার ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হাওলাদারেরর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। হামলাকারীয়া বাড়িঘর ভাংচুর করে ক্ষান্ত হয়নি, তারা নিজেদের দোষ আড়াল করার জন্য আমাদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে লিখিত বক্তব্যে বলা হয়েছে। হামলা ও ও ভাংচুরের ঘটনায় ১৫ সেপ্টেম্বর বাগেরহাট দ্রুতবিচার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত ঘটনাটি তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষের সাইফুল ইসলাম জুয়েল তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
এমএসএম / জামান
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস