হেলে পড়েছে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল, দুর্ঘটনার শঙ্কা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল হেলে পড়েছে। বিদ্যুতের খুঁটি দেবে গেছে। যে কোনো মুহূর্তে বৈদ্যুতিক খুঁটিসহ দেয়াল ধসে পড়তে পারে। হেলে পড়া দেয়ালের পাশ দিয়ে প্রতিদিন চলাচল করছেন হাসপাতালের মেডিকেল অফিসার, সেকমো, নার্স ও স্টাফরা।
সরেজমিন দেখা যায়, ধসে পড়া দেয়ালসংলগ্ন রাস্তা দিয়ে স্বাস্থ্য কমপেক্সে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার, সেকমো, নার্স ও অ্যাম্বুলেন্সচালকসহ হাসপাতালের স্টাফরা তাদের স্কুল পড়ুয়া ছেলে-মেয়ে নিয়ে ঝুঁকির মধ্যেই দেয়ালের পাশ দিয়ে চলাচল করছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক শহিদুল ইসলাম জানান, দুটি বাচ্চা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। তারা ভোরে প্রাইভেট পড়তে যায়। কয়েকদিনের একটানা বৃষ্টিতে আমাদের চলাচলের সড়কের পাশের দেয়াল ও বৈদ্যুতিক খুঁটি ধসে পড়েছে। বৈদ্যুতিক খুঁটি যে কোনো মুহূর্তে হেলে পড়তে পারে। জীবনের শঙ্কা নিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো জুয়েল রানা বলেন, ধসে পড়া দেয়ালের পাশ দিয়ে মেডিকেল অফিসার, নার্স ও স্টাফরা তাদের ছোট বাচ্চাসহ চলাচল করেন। বৈদ্যুতিক খুঁটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আমরা খুবই শঙ্কার মধ্যে দিন পার করছি।
মেডিকেল অফিসার আবিদ হোসেন বলেন, আমরা সবাই জীবনের শঙ্কা নিয়ে ধসে পড়া দেয়াল ও বৈদ্যুতিক খুঁটির পাশ দিয়ে সাবধানে চলাচল করছি। বিষয়টি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করেছি। আমরা দ্রুত এর প্রতিকার চাই।
আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) ডা. তানজিন জাহান জিনিয়া জানান, বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম ফাহিম হোসেন ইভান বলেন, আমি খবর পেয়ে সোমবার সরেজমিন যাই। ধসে পড়া দেয়ালের সাথে বিদ্যুতের খুঁটি ধসে গেছে। পাশেই রয়েছে পুকুর। এজন্য কাজ করতে সমস্যা হচ্ছে। বৈদ্যুতের খুঁটি যাতে হেলে না পড়ে, সে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএসএম / জামান
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬