ওবায়দুল কাদেরকে বলব আমার বাসায় থাকার জন্য আসেন : ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদের সব সময় বলতেন না, খেলা হবে। আজ উনি কোথায়? ৫ তারিখ আমাকে বিদ্রুপ করে বলেছিলেন আমরা পালাব না। আরো বলেছিলেন ফখরুল সাহেব আপনার বাড়িতে কি থাকতে দিবেন? এখন তাকে আমি বলব, আমার বাসায় আসেন। কোথায় চলে গেছেন। আপনি কোথায় আছেন দেশবাসী জানে না। আপনাকে ভারতে পালাতে হয়েছে। আপনি এই দেশের নেতা, কিন্তু পালেতে হয়েছে। কারণ আপনি এই দেশের মানুষের বিপরীতে কাজ করেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হরিপুর ঈদগাহ ময়দানে হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
হরিপুরবাসীর সাথে সম্পর্ক দির্ঘদিনের উল্লেখ করে তিনি বলেন, এক সময় এ এলাকাগুলোয় বিএনপির মানুষজন কম ছিলেন। বেশ কয়েকজন আছেন, তাদের মাধ্যমে ধীরে ধীরে বিএনপি শক্তিশালী হয়। অনেক অত্যাচার-অনাচার সত্ত্বেও যারা বর্তমানে কমিটিতে আছেন এবং যারা আগেও ছিলেন, তাদের আমি ধন্যবাদ জানাই। জালিম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছর আমাদের ওপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই এলাকার অসংখ্য মানুষের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। সে অবস্থার পরিসমাপ্তি হয়েছে। যে হাসিনা একজন প্রতাপশালী নেতা হয়ে গেছিলেন, আজ পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।
মির্জা ফখরুল আরো বলেন, শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যখন তিনি চলে যান তার আগে কিন্তু লাখ লাখ মানুষ আসছিলেন গণভবনে। ওই সময় তিনি তাড়াহুড়ো করে হেলিকাপ্টারে করে পাশের দেশ ভারতে পালিয়ে যান। এ বিষয়ে একটি কথা রয়েছে, যে সীমা লঙ্ঘন করিও না, করলে আল্লাহতায়ালা ক্ষমা করেন না। আল্লাহ যাকে খুশি এমপি বানান, মন্ত্রী বানান, সম্রাট বানান, রাষ্ট্রপতি বানান; আবার যে কোনো সময় তাকে ফকির বানিয়ে দেন। আজকে দেখেন শেখ হাসিনা ভারতে গিয়ে খুব করুণ অবস্থার মধ্যে পড়েছেন। যারা কিনা দাপটের সাথে আপনপদের শাসন করত, জুলুম-নির্যাতন করত, জমি নিয়ে নিত, ব্যবসা নিয়ে নিত, কাউকে কিছু করতে দিত না। আজকে তারা জেলের ভেতরে চলে গেছেন। আমাদের ঠাকুরগাঁওয়ের ছেলেদের নামেও অনেক মামলা দিয়ে তাদের কারাগারে রাখা হয়েছে, তারপরও কেউ সত্যের পথ ছেড়ে যায়নি। ৫ তারিখে তারা পালিয়ে গেলেন। এখান থেকে আমরা কী শিক্ষা নিলাম- আল্লাহর নির্দেশের বাইরে কিছু হয় না। এখন কী গল্প বের হয়ে আসছে, আয়নাঘর বের হয়েছে। আগে সেই আয়নাঘরে বিএনপি, জামায়াত, ছাত্রদের নিয়ে আটকে নির্যাতন করেছে। এছাড়াও অনেকের এখন অবধি খবরও পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট, খুনী সরকারের পতন হয়েছে। অসংখ্য ছাত্র দের পংগু হতে হয়েছে, অনেক কে হত্যা করেছে। যাক আজ আমরা স্বাধীন। তবে এই স্বাধীনতা রক্ষা করতে হলে আওয়ামী লীগের মতো হলে হবে না। সকলকে জনগণের জন্য কাজ করতে হবে। নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়াবেন না। হিন্দু সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। নতুন সরকার আছে, তারাও বলেছে কিছু কিছু কাজ আওয়ামী লীগ খুব করাপ করে গেছে, যেমন মানুষের ভোটের আধিকার ছিল না, কেউ দিতে পারেনি। সেই জিনিসগুলি ঠিক করতে সময় দিতে হবে। তাই সরকারকে আমরা সেই সময়টুকু দিতে চাই। তারা নিরপেক্ষ, আমাদের উচিত তাদের সহযোগিতা করা। আসুন আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করি। দেশনেত্রী বগম খালেদা জিয়া দেশের জন্য অনেক করেছেন। তিনি অসুস্থ, আমরা তার সুস্থতার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন।
জনসভায় হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য জেড মর্তুজা তুলাসহ অন্য নেতৃবৃন্দ বক্তৃতা দেন।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান