ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

প্রকল্প থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষা অফিসারদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৪ বিকাল ৫:৪৬

উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় ভোলার তজুমদ্দিনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শশীগঞ্জ সদর রোডে তজুমদ্দিন প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মো. শাহরিয়ার রহমান ও মোহাম্মদ আলী বেলাল বলেন, গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর (মাউশি) প্রাঙ্গণে প্রকল্প থেকে আসা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক সরকারি  উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সিনিয়রিটির ভিত্তিতে মাধ্যমিক পর্যায়ের প্রশাসনিক পদগুলো পদোন্নতির মাধ্যমে পুরোন হওয়া নিয়ম এটা আমাদের বিধিগত অধিকার। কিন্তু প্রকল্প থেকে আসা শিক্ষা কর্মকর্তারা উক্ত প্রশাসনিক পদগুলোতে ৫০ ভাগ কোটা তাদের নিয়োগ বিধি অনুসারে করে নিয়েছে। এর ফলে আমরা আমাদের নিয়োগ বিধির অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। নিয়োগপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তারা অপেক্ষাকৃত কম মেধাসম্পন্ন হওয়ায় সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলবে যা দেশকে পিঁছিয়ে নিবে। এমতাবস্থায় তাদের নিয়োগবিধি বাতিল করে আমাদের নিয়োগবিধি কার্যকর করার দাবি জানাচ্ছি। এর ফলে সমগ্র মাধ্যমিক শিক্ষায় দক্ষ ও সুষ্ঠু প্রশাসনিক কাঠামো বিনির্মাণ করা সহজ হবে।

অন্যান্যের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন- চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নিজামুদ্দিন, সিনিয়র শিক্ষক পরিমল দেবনাথ, সহকারী শিক্ষক ইউনুস শরীফ, মো. মনিরুজ্জামান, মো. ইমরান হোসেন, মো. রুহুল আমিন, আসাদুর রহমান খান, ফজিলতুননেছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক শাহে আফজাল শাহীন, সহকারী শিক্ষক মো. মাসুদুল হাসান, আল-আমীন, মো. ফাইজুল ইসলাম প্রমুখ।

এমএসএম / জামান

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

লাকসামে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী

কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ

তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ

বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

সার্ভিস কন্ট্রাক্টের নামে রেলের যন্ত্রাংশ সংকট, সেবা বিঘ্নিত!

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের জয়