উন্নয়নের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান ডিসির
মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের সাথে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন আমাদের কর্মদক্ষতা প্রমাণ করার এখন একটি ভালো সময়। আমরা যে কাজ জানি, কাজ করতে পারি সেটি সাধারণ মানুষকে আমাদের কর্মের মাধ্যমে বোঝাতে হবে। উন্নয়নের স্বার্থে আমরা সকল বিভেদ ভুলে কাজ করবো। আমাদের সততা, সক্ষমতা ও যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে আমাদের সকলের কাজের মাধ্যমে। সাধারণ মানুষের জীবনমান ও জেলার সার্বিক উন্নয়নের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অতিরঞ্জিত হয়ে কোন রাজনৈতিক দল বা ব্যক্তিকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। মেহেরপুরের উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ