মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য অনুসরণীয় ও অনুকরণীয়
যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ৪র্থ দিবস চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে বুধবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী।
চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন লোহাগাড়া হাজী শরিয়তউল্লাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাজেদুল কাদের, চট্টগ্রাম বায়তুশ শরফের প্রধান মুবাল্লিগ আলহাজ্ব মাওলানা কাজি শিহাব উদ্দিন, কুতুবদিয়ার মাওলানা আসহাব উদ্দিন কুতুবী, চকরিয়া মারকাযুদ দাওয়াহ ওয়াল এরশাদ এর পরিচালক আলহাজ্ব মাওলানা মোস্তফা নুরী।
বক্তারা বলেন আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে মহানবীর (সা.) অনুপম জীবনাদর্শ, তার সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ এবং ইবাদতের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত হতে পারে। আমাদের দৃঢ়বিশ্বাস, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
কোরআন তেলাওয়াত করেন মাহিদুল আলম সামী, ক্বারী মাওলানা আবুল কাশেম, না’আতে রসূল (সা.) পরিবেশন করেন ইমাদুর রহমান, মুহাম্মদ ফরিদুল ইসলাম, মাহফুজুর রহমান। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, এইচ.এম. মাহাবুবুল হক প্রমুখ।
এমএসএম / জামান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
৭ মাস ধরে সি-ট্রাক বন্ধ, পণ্যবাহী ট্রলারই এখন মনপুরাবাসীর একমাত্র ভরসা
আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়ে- এমপি হিলালী
সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ডিসেম্বরে, মামলা জটিলতা অন্তরায়!
বিআইডব্লিউটিসি'র নতুন চেয়ারম্যান হলেন বারহাট্টার আব্দুল বারী ড্যানী
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ
পটুয়াখালীতে বিদেশি সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিনামূল্যে ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প
সাটুরিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত