ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বসেরা গবেষকের তালিকায় বাকৃবির ৯ শিক্ষক ও এক শিক্ষার্থী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ১০:২৭

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ জন গবেষক স্থান পেয়েছেন। স্থান পাওয়া গবেষকদের মধ্যে বাকৃবির ৯ জন শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বিত জরিপে এ তালিকা প্রকাশ করেছে। বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়।

তালিকায় স্থান পাওয়া বাংলাদেশ কৃষি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা হলেন-কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো আবদুল হান্নান, , ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো শাহজাহান, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো আবদুল মজিদ, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো তানভীর রহমান এবং একই বিভাগের অধ্যাপক ড. মো গোলজার হোসেন।

এছাড়াও একজন শিক্ষার্থী হলেন বাকৃবির বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা সাবেক শিক্ষার্থী ইউশা আরাফ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. খন্দকার মো মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের শিক্ষকরা ভালো মানের গবেষক। শিক্ষকদের সারা বিশ্বে উচ্চতর ডিগ্রি আছে। শিক্ষার্থীরা ভালো কাজ করে। শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের দিনের বেশিরভাগ সময় শিক্ষা ও গবেষণার কাজে ব্যয় করে। কাজেই আমি সারা বিশ্বের ২ শতাংশ গবেষকদের তালিকায় বাকৃবি থেকে ১০ জনের স্থান পাওয়াকে আমি আশার আলো মনে করি। এ ধরনের স্বীকৃতি আমাদের শিক্ষকদের জন্য যথোপযুক্ত।

 

জামান / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা