ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের সাথে ওয়াশ উদ্যোক্তাদের সভা অনুষ্ঠিত


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৬-৮-২০২১ বিকাল ৭:৪৯

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের সাথে ওয়াশ উদ্যোক্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ‍আগস্ট) কলাপাড়া পৌর মিলনায়তনে শহরের মধ্যে পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি উদ্যোক্তা এবং ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চলমান ওয়াশ ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি এবং নতুন ব্যবসায়ীদের ওয়াশ ব্যবসা শুরু করার জন্য মূলধন সংস্থানের জন্য ব্যাংকের চলমান ও বিশেষ সুযোগ-সুবিধা এবং ওয়াশ ব্যবসায়ীদের জীবন, পণ্য ও কারখানার বীমা বিষয়ে আলোচনা করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে ওয়াশ ব্যবসায়ীদের অতিরিক্ত মূলধন প্রয়োজনে ব্যাংকগলোতে কী কী প্রকল্প আছে সেগুলো উল্লেখ করা হয় এবং ওয়াশ ব্যবসায়ীদের সাথে যোগসূত্র স্থাপন করা হয়।

সমন্বয় সভায় বক্তব্য রাখেন- হোপ ফর দি পুওরেস্ট (এইচপি)-এর প্রোগ্রাম ম্যানেজার মো. ওয়াহিদুর রহমান, আশার আঞ্চলিক ব্যবস্থাপক মো. অহিদুল ইসলাম, হোপ ফর দি পুওরেস্ট (এইচপি)-এর ট্রেনিং অফিসার মো. আ. কুদ্দুস সরকার, মার্কেট ডেভেলপলেন্ট অফিসার মো. জান্নাতুল নাইম, স্যানিটেশন ব্যবসায়ী আবুল বাশার ইসলাম, স্যানিটারি ন্যাপকিন উদ্যোক্তা ইসরাত জাহান পাপড়ি, গৃহ বর্জ্য সংগ্রহকারী উদ্যোক্তা মোছা. মুন্নি আক্তার, পানি ব্যবসায়ী মো. আবু জামাল।

অন্যদের মধ্যে প্রিমিয়ার ব্যাংক প্রতিনিধি, গ্রিন ফ্যাইন্যান্স, জামানত ছাড়া সহজ শর্ত ও  কমসংস্থান ব্যাংক  প্রতিনিধিরা ওয়াশ ব্যাবসায়ীদের বিশেষ লোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বীমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও মার্কেন্টাইল লাইফ ইন্স্যুরেন্স প্রতিনিধিরা সাধারণ বীমা ও জীবন বীমার বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করেন।

হোপ ফর দি পুওরেস্ট (এইচপি)-এর প্রোগ্রাম ম্যানেজার মো. ওয়াহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, হোপ ফর দি পুওরেস্ট (এইচপি/আশা) নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা সিমাভির আর্থিক সহযোগিতায় নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ প্রকল্পের আওতায় কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওয়াশ বিষয়ে টেকসই উন্নয়নের জন্য কাজ করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত