ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ২:৩৫

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে সচেতনতামূলক অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়৷

অ্যাডভোকেসি সভায় দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের অ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বক্তব্যে রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিলা রানী দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ড. আব্দুর রাশিদ প্রমুখ।

সভায় ক্লাব ও নারী প্রতিবন্ধী ফোরামের প্রতিনিধিগণ আমন্ত্রিত অতিথিদের কাছে সুচিন্তিত মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। তাদের সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। প্রতিবন্ধীদের জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার জন্য আমন্ত্রিত অতিথিরা কারিতাসকে ধন্যবাদ জানান।

T.A.S / জামান

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব