গাছকাটার অনুমতি মেলেনি
রৌমারীতে রাস্তা পাকাকরণের কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
কুড়িগ্রামের রৌমারীতে গাছ কাটার অনুমতি না পাওয়ায় একটি রাস্তার পাকাকরণের কাজ বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। ঘটনাটি উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গি গ্রাম বেড়িবাঁধ রাস্তার। গাছগুলো কাটার অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন কাজ পাওয়া ঠিকাদার ও এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার শিবেরডাঙ্গি গ্রামের বেড়িবাঁধ রাস্তাটির পাকাকরণের কাজ চলছিল। শুধুমাত্র দেড়শ গজ পর্যন্ত বেড়িবাঁধের রোপণকৃত বিভিন্ন প্রজাতির ১১টি গাছ রয়েছে। গাছগুলো রাস্তার মাঝখানে থাকার কারণে পাকাকরণের কাজ করা যাচ্ছে না। গাছগুলো কাটার অনুমতি চেয়ে বন বিভাগসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন এলাকাবাসী। তদন্ত করলেও গাছগুলো কাটার অনুুমতি দিচ্ছে না স্থানীয় প্রশাসন। তাই কাজ পাওয়া ঠিকাদার রাস্তা পাকাকরণের কাজ বন্ধ করে চলে যান। এলাকাবাসী দ্রুত গাছগুলো কাটার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন।
স্থানীয় ইমরান হোসেন, আলী আকবর, শাজাহান আলীসহ অনেকেই জানান, কয়েক বছর আগে ইউনিয়ন ফেডারেশনের সদস্যরা গাছগুলো রাস্তার একপাশে রোপণ করেন। কিন্তু সরকারি জমি খাস হিসেবে অন্য পাশে রাস্তার মাঠ জরিপ যাওয়ায় গাছগুলো রাস্তার মাঝখানে পড়ে যায়। এজন্য যানবাহনসহ পথচারীরা যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।
যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, এলজিইডির অর্থায়নে শিবেরডাঙ্গি গ্রামের রাস্তা পাকাকরণের কাজ চলছে। প্রায় দেড়শ গজ পর্যন্ত রাস্তার মাঝখানে ১১টি গাছ থাকায় পাকাকরণের কাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে লিখিত আবেদন করেন ঠিকাদার ও এলাকাবাসী।
বন বিভাগের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, গাছগুলো কাটার একটি লিখিত আবেদন পেয়েছি। পরে সরেজমিন ঘটনাস্থল গিয়েছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বিষয়টি অবহিত করা হয়েছে।
ঠিকাদার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছি। কিন্তু গাছ কাটার অনুমতি এখন মেলেনি। তাই আপাতত পাকাকরণের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়টি বন বিভাগকে জানিয়েছি। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ