চৌগাছায় মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম
যশোরের নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, দেশ স্বাধীনের পঞ্চাশ বছর পর আমরা আবারও একটি স্বাধীন দেশ পেয়েছি। ছাত্রজনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতার সুফল দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সকলকে মনে রাখতে হবে স্বাধীনতা মানেই যদি ব্যাক্তি পরিবর্তন হয় তাহলে সেই স্বাধীনতা টেকসই হয়না। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কার্যালয়ের সহকারী কমিশনার মাহির দায়ান আমির, থানা অফিসার ইননচার্জ ইকবাল বাহার চৌধুরী। প্রধান অতিথি আরও বলেন, উন্মুক্ত আলোচনায় অনেকে নানা মতামত দিয়েছেন, এরমধ্যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হওয়া জরুরী এমন মতামতই বেশি এসেছে। যে সব ক্ষেত্রে সংস্কার দরকার সেটি আজ থেকেই শুরু করা হবে। আর যে গুলো আমাদের পক্ষে করা সম্ভব হবে না, তা দ্রæতই উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের উদ্যোশে তিনি বলেন, আমরা সকলেই জনগনের সেবক বিধায় মানুষ যেন সেবা নিতে এসে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে হবে। সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারনে এখানে মাদকের কারবার চলে উল্লেখ করে তিনি বলেন, চৌগাছাতে শিক্ষার হার খুবই কম। তাই আপনারা সকলে মিলে শিক্ষার হার বৃদ্ধি করুন দেখবেন এক সময় সমাজ হতে মাদক নির্মূল হয়ে গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওঃ গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, বিজিবি কমান্ডার আঃ রহমান, জামায়াত নেতা মাষ্টার কামাল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম খান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি মাষ্টার শওকত আলী, সাংবাদিক আজিজুর রহমান, এমএ রহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বাছিন আহমেদ, সোহান হোসেন প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, নুরুল কদর, আবুল কাশেম, মাষ্টার সিরাজুল ইসলাম, মমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার লাকি, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন নাহারসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুর আগে হলরুমে উপস্থিত প্রধান অতিথিসহ সকলেই বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালনন করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied