চাঁদাবাজি করলে পুলিশকেও যেতে হবে জেলে: কুলাউড়ায় এসপি জাহাঙ্গীর
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন ও পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মৌলভীবাজার জেলা সারাদেশে শান্তিপূর্ণ ও ঐতিহ্যবাহী জেলা হিসেবে পরিচিতি রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যদিয়ে সম্মিলিতভাবে কুলাউড়াকে মডেল উপজেলায় রূপান্তরে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি প্রশাসনের কর্মকর্তাদের সুনির্দিষ্ট সময়ে অফিস করার নির্দেশনা প্রদান ও জনবল সমস্যা দূরীকরণের আশ্বাস প্রদান করেন। এ ছাড়া আসন্ন দুর্গাপূজা সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির মাধ্যমে সম্পন্নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের ফলে দেশে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সুন্দর পরিবেশকে কলুষিত করার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। তাদের চক্রান্তে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি চাঁদাবাজদের হুঁশিয়ার করে বলেন, যারা চাঁদাবাজি করবে তারা পুলিশ হোক, আর যেই হোক তাদের ঠিকানা হবে জেলখানা। বর্তমান পরিবেশে সবাইকে চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে হবে যা আইন দিয়ে সম্ভব নয়। আসন্ন দুর্গাপূজা উদযাপনে পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সবাইকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হামিদ খান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, গণমাধ্যম কর্মী এম মছব্বির আলী ও আজিজুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা আদনান চৌধুরী প্রমুখ।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, কুলাউড়া থানার নবাগত ওসি মো. গোলাম আপছার, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা