ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা: আহত ০৬


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ১৯-৯-২০২৪ বিকাল ৬:২৮

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মধ্যপাড়া এলাকার দুলাল মিয়ার বাড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে দুলাল মিয়াসহ আর পাঁচজন গুরুতর আহত হয়।

বুধবার সকাল ১১টার দিকে দুলাল মিয়ার বাড়িতে স্থানীয় রবিউল ঢালী, জান শরিফ ঢালী, শিপন ঢালী, করির হোসেনসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জন মিলে হামলা চালায়। এ ঘটনায় দুলাল মিয়া বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দুলাল মিয়া জানান, সকালে একদল সন্ত্রাসী মিলে আমার বাড়িতে হঠাৎ করেই দেশে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। আমরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে আমাদের উপর চড়াও হয়ে আঘাত করে। এতে দুলাল মিয়া, তার স্ত্রী হাসিনা বেগম, মেজ ছেলে রাকিব ইসলাম, ভাগিনা মাহাদি হাসান ইমরান, ও ছোট বোন ইয়াসমিন বেগম গুরুতর আহত হয়। সস্ত্রাসীদের হামলায় মাহাদি হাসান ইমরান ও রাকিব ইসলাম এর শরীরে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে, স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিতিৎসার জন্য ভর্তি করা হয়।

ভুক্তভোগী দুলাল মিয়া আরও জানান, দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী রবিউল ঢালী , জান শরিফ ঢালী ও তার পরিবারের লোকেরা তাদের বাড়ী দখলের জন্য বিভিন্ন উপায়ে তাদের নির্যাতন করছিল। বাড়ি দখলের বিষয় নিয়ে একাধিকবার স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে নালিশ করেও কোন সমাধান পাইনি তারা। হঠাৎ বুধবার সকাল ১১টার সময় তারা সন্ত্রাসী লোকজন নিয়ে আমার বাড়ীতে প্রবেশ করে দেশিয় অস্ত্র ও লাঠিশোটা দিয়ে এলাপাথারি আঘাত করে রক্তাক্ত করে গুরুতর জখম করে। এই সন্ত্রাসিরা এর আগেও আরো দুইবার আমার বাড়ীত হামলা করেছিল।

আহত, মাহাদি হাসান ইমরান বলেন, আমি কাজে ছিলাম, মামা ও মামাতো ভাইদের জান শরিফের লোকেরা মারধর করছে এমন খবর শুনতে পেয়ে আমি মামাদের বাড়িতে যাওয়া মাত্রই পিছন থেকে আমকে ধরালো অস্ত্র দিয়ে আঘাত করলে আমি আর কিছু বলতে পারি নাই। আমার মাথায় আঘাতের ফলে কেটে যায় সেখানে পাঁচটি সেলাই করতে হয়েছে।

আহত হাসিনা বেগম বলেন, আমার বাড়ীত সন্ত্রাসীরা এসে আমাদের এলোপাতারি আঘাত করে রক্তাক্ত করেছে। আমার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়েছে জান শরিফের সন্ত্রাসী বাহিনীরা। তাদের বিচার চাই আমরা। আমাদের জানে মেরে ফেলবে এমন হুমকি দিচ্ছে। বাড়ী ছাড়া করবে তাই আমাদের উপর হামলা চালায়।

ঘটনার তদন্তকারি কর্মকতা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই সরহাদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলার ঘটনার সত্যতা মিলেছে। ভুক্তভোগী পরিবার মামলা করতে চাইলে মামলা নেয়া হবে।

T.A.S / T.A.S

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি