কাশিমপুর কারাগার থেকে পালাতক মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি সোহাগ গ্রেফতার
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গত ৬ আগস্ট পলাতক, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ( নং-৩৩৪০/এ) সোহাগ হাওলাদারকে যৌথ অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। ১৯ সেপ্টেম্বর সকালে অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট সকালে দেশব্যাপি সহিংসতা ও সরকার পতনের উদ্ভুত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দিরা কারাগারের ভেতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে ভাংচুর, দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ এর সুযোগে পালানোর চেষ্টা করে।
ওই সময় চলামান দাঙ্গা হাঙ্গামার মধ্যে কারাবন্দি হত্যা মামলায় ৫৭ নং আসামী মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী নং-৩৩৪০/এ সোহাগ হাওলাদার(৩৩)সহ অন্যান্য কারাবন্দিরা কারাভ্যন্তরে বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভেঙে মই বানিয়ে বাউন্ডারীর উপর দিয়ে কারাগারের পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর গাজীপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে র্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে।
গত ১৮ সেপ্টেম্বর রাতে র্যাব-১( সিপিএসসি, গাজীপুর) এক গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সূত্রোক্ত মামলার ৫৭ নং আসামী সোহাগ হাওলাদার (৩৩) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র্যাব-১০, সিপিএসসি, কেরানীগঞ্জ ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সোহাগ হাওলাদার(৩৩)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী‘কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জামিল আহমেদ / জামিল আহমেদ
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল