ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

নিজ বাড়ি থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৯-২০২৪ সকাল ৯:৩৪

নিজ বাসভবন থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এমএ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার তার নিজ বাড়ি হিজল করচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর এমএ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামে এক ব্যক্তি দ্রুতবিচার আইনে মামলাটি দায়ের করেন। ওই মামলায় এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, এমএ মান্নানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আছেন। ঘটনার বিষয়ে জানতে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষপর্যায়ের নেতা মিলিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করা হলো।

এমএসএম / জামান

নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত

জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ধামইরহাটে জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন