ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ১২:২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাপন শাখার কর্মকর্তা আবদুল হালিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো। 

এতে আরো বলা হয়েছে, এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং বিধি মোতাবেক কার্যভার ভাতা ও পদের অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়টির সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম পদত্যাগ করেন। এরপর ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাহিদ আলমকে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রেজিস্ট্রারের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছিল।

জামান / জামান

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য