ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ৪:১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল (৪২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের ডিসপুরি ইসলামপুর এলাকার একটি বাড়ির কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, মাদক ও পাওনা টাকাকে কেন্দ্র করেই সোহেলকে হত্যার পর লাশ জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। সোহেল মিয়া উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা গ্রামের আহসান উল্লাহ মিয়ার ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে ডিসপুরি ইসলামপুরের অলিউল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ির মালিক ও আশপাশের রুমের ভাড়াটিয়াদের সাথে কথাও বলেন সোহেল। শুক্রবার সকাল ৯টার দিকে প্রতিবেশীরা রুমের দরজা খোলা অবস্থায় সোহেলের লাশ জানালার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয়রা ধারণা করছেন, ভোরের দিকে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।  

সোহেলের ভাই শরীফ জানান, তার ছোট ভাই সোহেল সুদ, মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। এ কারণে সোহেল নিজের বাড়িতে না থেকে ডিসপুরি ইসলামপুরের অলিউল্লাহর বাড়িতে ভাড়া ছিলেন। মাদক ও সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে সোহেলকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, শুক্রবার সকালে সোহেল মিয়া নামে এক যুবকের লাশ জানালায় ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দোতলা বিল্ডিংয়ের এক রুমের জানালায় ঝুলন্ত অবস্থায় থাক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা, নাকি আত্মহত্যা। তবে লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

জামান / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার