কুয়াকাটা সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা
সাপ্তাহিক ছুটিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ঢলে নেমেছে। পর্যটন মৌসুমের শুরুতেই পর্যটকের আগমনে খুশি ব্যবসায়ীসহ এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত সবাই। বৃহস্পতি ও শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের মিলনমেলা ঘটেছে সৈকতে।
দেশের সূর্যেোদয় ও সূর্যাস্তের একমাত্র বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, দেশের রাজনৈতিক অস্থিরতায় পর্যটকশূন্য ছিল কুয়াকাটা। তবে এখন থেকে সামনের দিকে পর্যটক বাড়বে কুয়াকাটায়।
কুয়াকাটা আবাসিক হোটেল মালিকিদের সূত্রে জানা যায়, কুয়াকাটার আবাসিক হোটেলগুলোর অধিকাংশ রুম কম-বেশি বুকিং রয়েছে। ফলে পর্যটকদের পদচারণায় কিছুটা মুখর ছিল কুয়াকাটার সবগুলো পর্যটন স্পট। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে তৎপর রয়েছে পুলিশ।
কুয়াকাটা সৈকত ঘুরে দেখা গেছে, নানান বয়সের হাজারো পর্যটক তীরে আছড়ে পড়া নোনা জলের ঢেউয়ের সঙ্গে মিতালি করে নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। রোদ ও মেঘের প্রকৃতিতে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে ভ্যাপসা গরমে একটু প্রশান্তির পরশ নিতে দেখা গেছে অনেককে। কেউ কেউ স্পিডবোট, ওয়াটারবাইকে গভীর সমুদ্রে গিয়ে সৌন্দর্য উপভোগ করছেন।
বয়স্ক পুরুষ-নারী ও শিশু পর্যটকরা সৈকতের ছাতার নিচে বেঞ্চে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ উপভোপ করছেন। সৈকতের বালিয়াড়িতে ভিজা বালু দিয়ে পিরামিড তৈরি করে নিজেকে বন্দি করছেন ক্যামেরার ফ্রেমে নানান বয়সের পর্যটক।
ঢাকার দোহার থেকে আসা পর্যটক দম্পতি আল-আমিন/শিলা বলেন, আমরা সুযোগ পেলেই কুয়াকাটা বেড়াতে আসি। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সব সময় বিমোহিত করে। অনেক দিন ধরেই আসব আসব করে ভাবছিলাম। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আসতে পারছিলাম না।
খুলনা থেকে আসা পর্যটক এনামুল ইসলাম জানান, আমরা ১০ জনের একটি টিম কুয়াকাটা এসেছি। সাগরের ঢেউয়ের মাঝে গোসল করতে আমার খুব ভালো লাগে। সেজন্য সমুদ্রবর্তী এলাকাগুলোতে প্রায়ই ছুটে যাই। সমুদ্র ভ্রমণের প্রতি দুর্বলতা থাকায় মাঝেমধ্যেই চলে আসি কুয়াকাটায়।
সৈকতের জিরো পয়েন্ট এলাকার পাশাপাশি রাখাইনপল্লী, রাখাইন মহিলা মার্কেট, শ্রী মঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার, ঝাউবান, গঙ্গামতির লেক, গঙ্গামতিরচর, কাউয়ারচর, লাল কাঁকড়ার চর, কুয়া, লেম্বুরবন, আন্ধারনামিক নদীর মোহনা, চরবিজয়, ফরাতার বনসহ দর্শনীয় স্পটগুলো ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে হাজারো পর্যটক। ঝিনুক মার্কেট, খাবার হোটেল, রেস্টুরেন্টসহ পর্যটননির্ভর ব্যবসা প্রতিষ্ঠাগুলোতে বেচা-কেনাও রয়েছে চোখে পড়ার মতো।
সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী রাসেল খলিফা বলেন, এখন কুয়াকাটায় অনেক পর্যটক এসেছেন। বেচা-কেনা ভালো হচ্ছে। এতদিন তেমন কোনো পর্যটকের দেখা মেলেনি কুয়াকাটায়। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায় রয়েছি, তারা খুব খারাপ সময় পার করেছি। পর্যটক না আসায় বেচা-বিক্রিই ছিল না আমাদের। আশা করি সামনের দিনগুলোতে পর্যটকের সমাগম হবে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমএ মোতালেব শরীফ বলেন, দেশের চলমান যে কোনো অস্থিরতার প্রভাব সব সময়ই পড়ে পর্যটন নগরীগুলোয়। এবারো তার ব্যত্যয় ঘটেনি। টানা দুই মাস তেমন কোনো পর্যটক কুয়াকাটায় না এলেও বৃহস্পতি ও শুক্রবার ছুটির দিন উপলক্ষে মোটামুটি সন্তোষজনক পর্যটক এসেছেন কুয়াকাটায়। তবে সামনের দিকে পর্যটক আরো বাড়বে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন জানান, কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ তৎপর এবং সতর্ক অবস্থানে রয়েছে। সবগুলো স্পটে নিরাপত্তা জোরদার রয়েছে।
এমএসএম / জামান
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ