১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে সহকারী শিক্ষকদের মানববন্ধন
‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’, ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা, এক দাবি নিয়ে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সামনে মানববন্ধনের আয়োজন করেন পিরোজপুর জেলার প্রশিক্ষণরত প্রাথমিক সহকারী শিক্ষকরা।
মানববন্ধনে প্রশিক্ষণরত সহকারী শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষকদের পরের ধাপেই সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়া না হবে, ততদিন আন্দোলন চলবে।
‘সহকারী শিক্ষক ঐক্য গড়ো, ন্যায্য দাবি আদায় করো’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন- প্রাথমিকের সহকারী শিক্ষক, ওবায়দুল্লাহ আল মারুফ, পলাশ বিশ্বাস, মো. আব্দুল আজিজ, সিফাত উল্লাহ, সুমাইয়া নাসরিন প্রমুখ।
এমএসএম / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার