টিকটিক সেলিব্রেটি বানানোর প্রলোভন
তরুণীর শ্লীলতাহানির চেষ্টা
সোশ্যাল মিডিয়ার বিতর্কিত প্ল্যাটফর্ম টিকটকে সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে টানা ছয় দিন আবদ্ধ রুমে আটকে রেখে অশ্লীল পোশাকে ভিডিও ধারণসহ সম্ভ্রমহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে সাগর ও লিটন নামের দুই যুবকের বিরুদ্ধে।
জানা যায়, টিকটকে পরিচয়ের সূত্র ধরে মাসখানিক আগে ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে বন্ধুত্বের ফাঁদ পাতে সাগর। সে টিকটকার আঞ্জুমান মেহেজাবিনের ক্যামেরা ম্যান হিসেবে পরিচিত। সেই সুবাদে ওই তরুণীকে টিকটকার আঞ্জুমান মেহেজাবিনের মতো সেলিব্রেটি বানিয়ে দেয়ার প্রলোভন দেখায় সাগর।
ভুক্তভোগী তরুণী জানায়, গত ৯ জুলাই (মঙ্গলবার) সাগর আমাকে আঞ্জুমান মেহেজাবিনের সাথে দেখা করিয়ে দিবে জানিয়ে মহাখালী ব্র্যাক ইউনিভার্সিটির পেছনের একটি বাড়ির ফ্ল্যাটে নিয়ে যায়। পরবর্তীতে জানতে পারি সেটি সাগরের বাসা। সেখানে তখন লিটন নামের আরেকজন অবস্থান করছিল।
তরুণীর অভিযোগ, টিকটকার আঞ্জুমান মেহেজাবিন আসবে বলে ওরা দুজন মিলে আমাকে একটি রুমের ভেতর আটকে রাখে। চালাকি বুঝতে পেরে আমি বের হয়ে আসতে চাইলে সাগর আমাকে টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে অর্ধনগ্ন পোশাক পরিয়ে ক্যামেরায় আমার ভিডিও করে। লিটনের অনৈতিক প্রস্তাবে আমি রাজি না হওয়ায় আমার ওপর যৌন হামলা চালায় সে। টানা ছয়দিন ফ্ল্যাটের ভেতর আটকে রেখে জোরপূর্বক আমাকে দিয়ে এসব করিয়েছে ওরা। অনেক কৌশলে ওদের হাত থেকে আমি বেঁচে ফিরেছি।
এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে ডিএমপি বনানী থানায় ওই দুই যুবককে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সাগর কুমিল্লার চান্দিনা থানাধীন নবাবপুর বাজার এলাকার দোলনাই গ্রামের মৃত শাহ আলমের পুত্র। তরুণীর শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার ঘটনায় অপর অভিযুক্ত লিটন কুমিল্লার মুরাদনগর থানাধীন, দারা উত্তরপাড়ার মৃত সাত্তারের ছেলে। অভিযুক্ত দুজনই মহাখালী পুকুরপাড় এলাকার জ-৭০/২, গজনবী রোডের ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া।
এদিকে, অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) যোবায়দুল বলেন, অভিযোগ পেয়েছি। তবে, ভুক্তভোগীর বড় ভাই এখন ঢাকার বাইরে। উনি আসলে বিষয়টি নিয়ে আমরা বসবো। এ ব্যাপারে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, এরকম একটা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল