আলফাডাঙ্গা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সপথ গ্রহণ
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন পদে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয় । প্রেসক্লাবের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক সৈয়দ আমিনুর রহমান।
নব নির্বাচিত সভাপতি এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেনকে দায়িত্ব হস্তান্তর করেন নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক সৈয়দ আমিনুর রহমান, যুগ্ম আহবায়ক খাঁন আসাদুজ্জামান টুনু, সদস্য মো.হারুনুর রশীদ, সদস্য হারুন-অর-রশীদ ও কামরুল ইসলাম। নির্বাচিত অন্য সদস্যরা হলেন-সহসভাপতি তাজমিনুর রহমান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম আহম্মেদ মিলন,সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, যুব ও ক্রীড়া সম্পাদক এনামুল হক রুবেল ও কার্যকারী সদস্য মো.শাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি সেকেন্দার আলম, সাবেক সভাপতি কোবাদ হোসেন,সাধারণ সদস্য গোলাম আজম মনির, আবুল বাশার শেখ ও কামরুল হক ভূইয়া। গত (১৪ সেপ্টেম্বর) শনিবার আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২৬) অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে জয়লাভ করেছেন প্রতিদিনের সংবাদের প্রতিনিধি এনায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন। শুধু মাত্র সাধারণ সম্পাদক পদে ভোগ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতিসহ অবশিষ্ট পদে সকল সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন।
এমএসএম / এমএসএম
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা