ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

মিরসরাইয়ে বিএনপির নেতা রফিক হত্যার প্রতিবাদে মানববন্ধন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ৩:৪০

মিরসরাইয়ে উপজেলার  সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রফিককে নির্মমভাবে হত্যা ও ১৭ জন বিএনপি নেতা কর্মীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাহেরখালী ইউনিয়ন বিএনপি, শ্রমিকদল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় সাহেরখালীর কাজিতালুক এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরি, সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য ও মিরসরাই থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন লিটন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর হোসেন, থানা বিএনপির সদস্য বদরুদ্দোজা চৌধুরি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস কে জাহেদ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির ভুঁইয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সময় মানববন্ধনে অংশগ্রহণকারিরা  বলে সাবেক ইউপি সদস্য রফিক মেম্বার হত্যা ও ১৭ জন বিএনপির নেতা কর্মীকে ডাকত বলে চালিয়ে দিয়ে  নির্মমভাবে হত্যা ও নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত বিচারে দাবি জানান।

এমএসএম / এমএসএম

পাবনায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত, একজন আহত

বাগেরহাটে দোকান থেকে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ধর্মঘট, গাজীপুরে ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

তৃতীয় দফায় পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

সুবর্ণচরে ডাম্প ট্রাক কেড়ে নিলো মডেল মসজিদের খতিবের জীবন

ফরিদপুরের মধুখালীতে সোনালী আঁশে স্বপ্ন দেখছে চাষীরা

মনিরামপুরে সবুজের তৈরী জিপসাম ডেকোরেশন সামগ্রি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

বাকেরগঞ্জে ইজিবাইক, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য থ্রি-হুইলার যানবাহনের ভাড়া বৃদ্ধির কারণে জনমনে ক্ষোভ,

আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ, এমপির কাছে প্রতিকার চাইল পরিবার

নেত্রকোণার মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ