ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

জলাবদ্ধ মানুষের মাঝে আমির হোসেন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ৩:৪৭

যশোরের অভয়নগরে রোটারিয়ান আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবদহের জলাবদ্ধ এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগমারা এলাকার জলাবদ্ধ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভয়াবহ জলাবদ্ধতার শিকার ঐ এলাকার মানুষেরা খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রভাতফেরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব আশরাফ হোসেন প্রিন্স, চলিশিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, ডা. রফিকুল ইসলাম, পাভেল বিশ্বাস, বশির বিশ্বাস ও রনজিত মল্লিকসহ অন্যন্যরা।
ইউপি সদস্য রবিউল ইসলাম রবি বলেন, আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন সব সময় সমাজের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংক্ষিপ্ত বক্তব্যে সদস্য সচিব আশরাফ হোসেন প্রিন্স বলেন, আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ জলাবদ্ধ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মানুষের পাশে থাকার এ ধারাবাহিকতা অব্যহত থাকবে ইনশাআল্লাহ। 

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার