শরণখোলায় সরকারি প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
শরণখোলায় শনিবার সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচ রাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে প্রাথমিক সহকারী শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. শাহজামাল জুয়েল মীর, মো. নান্না মিয়া, আবুল বাশার খান, ছদরুল হাসান, মো.রুবেল মিয়া, মেহেদী হাসান সেতু, আয়শা আক্তার, সুলতানা জাহান, মো. মনিরুজ্জামান, প্রমুখ। বক্তরা বলেন, সরকার প্রাথমিক সহকারী শিক্ষকদের সাথে বৈষম্যমুলক আচরণ করছেন। স্নাতক সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপ-সহকারী কৃষি অফিসারদের ১০ম গ্রেডে বেতন দেয়া হচ্ছে, সেখানে একই যোগ্যতা সম্পন্ন প্রাথমিক সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেয়া হচ্ছেনা। তারা এই বৈষম্য দুর করার জন্য সরকারের প্রতি দাবী জানান।
এমএসএম / এমএসএম
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা