পরকীয়ার অপরাধে বিধবা নারীর মাথা ন্যাড়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরকীয়া করার অপরাধে এক বিধবা নারীর মাথা ন্যাড়া করে নির্যাতন করার ভিড়িও ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) জোর করে মাথা ন্যাড়া করে দেয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাশিদা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, নির্যাতনের শিকার বিধবা নারী তাসলিমার বাড়ি বরিশাল জেলায়। তার স্বামীর মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর গ্রামে একটি বাড়িতে বসবাস করছেন। সেখানে থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তাসলিমা। সহকর্মী সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মেরাজুলের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই বিধবা নারীর। বিষয়টি জানাজানি হলে মেরাজুলের পরিবারে কলহ শুরু হয়। এর জের ধরে গত ২২ জুলাই ওই বিধবাকে মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার বেড়তলা গ্রামে তার বাবার বাড়িতে ডেকে আনেন। পরে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরো কয়েকজন মিলে ওই বিধবাকে নির্যাতন করে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়লে মূহুর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনাটি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অবগত হয়ে রাশিদাকে আটক করে।
সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, রাশিদাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ভিকটিমকে খোঁজার চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন