ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে কুয়াকাটায় জেলেদের নিয়ে সৈকত পরিচ্ছন্নতা অভিযান


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ৪:৫০

পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উদযাপন উপলক্ষে সমুদ্র সৈকত পরিচ্ছন্ন ও জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর)  সকাল ১১ টায় এনহ্যান্সড কোষ্টাল ফিসারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২)  এর আয়োজনে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে বিভিন্ন জেলে ও সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবকদের নিয়ে কর্মসূচি পালন করা হয়েছে।  

সৈকত পরিচ্ছন্নতা অভিযান শেষে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন  সহ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়ার সভাপতিত্বে আবুল বাশার, ফিল্ড ফ্যাসিলিটর, টিএমএসএস/ ইকোফিশ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মো: বখতিয়ার রহমান, গবেষণা সহকারী, ওয়ার্ল্ডফিশ/ ইকোফিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো: আশিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ। 

এসময়  বক্তারা বলেন,  আজকে উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে এই আয়োজন করে থেমে গেলে  হবে না ।  উপকূলের পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনেক সময় দেখা যায়  জেলে ভাইয়েরা সমুদ্রে প্লাস্টিকের  বোতল,  ছেড়া জাল,  পলিথিন,  অপ্রয়োজনীয় রশি বা দড়ি সমুদ্রে ফেলে দেন। এতে করে সামুদ্রিক প্রাণীগুলো বড় ধরনের ক্ষতির মুখে পরে,  মাছ, কচ্ছপ সহ  বিভিন্ন প্রজাতির প্রাণী ক্ষতিগ্রস্ত হয় এমনকি মারাও পরে। তাই আমাদের সকলের সহযোগিতা সমুদ্রের পরিবেশ ঠিক রাখা সম্ভব।  

আরো বলেন,  বাংলাদেশের কয়েক হাজার জেলে আছেন যারা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করছে এবং দেশের অর্থনীতির একটি বড় অংশ মৎস বিভাগ।  সুতরাং আমাদের এটি রক্ষণাবেক্ষণ করা অতিব গুরুত্বপূর্ন।

T.A.S / T.A.S

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬