সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন
"দৈনিক বাংলাদেশ প্রতিদিন" পত্রিকার দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেনকে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলারের স্ত্রী কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মামলায় আসামি করার প্রতিবাদে দুমকিতে সংবাদকর্মীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শনিবার সকালে (১১টায়) দুমকি নতুন বাজার এলাকায় উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা এতে অংশ নেন। প্রেসক্লাব দুমকি'র সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান (দৈনিক ইনকিলাব) মোঃ রিয়াজুল ইসলাম (দৈনিক আমাদের নতুন সময়) । এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুর রহমান (দৈনিক সকালের সময়) মোঃ আমির হোসেন (আজকের বার্তা) মোঃ সহিদুল ইসলাম (জনকন্ঠ), মোঃ মিজানুর রহমান ( আনন্দ টিভি) সৈয়দ আতিকুল ইসলাম, ( মানবকন্ঠ) স্বপন কুমার দাস (কালের কন্ঠ) সুমন মৃধা, (পর্যবেক্ষন) জসিম উদ্দিন (আমার সংবাদ) মরতুজা সোয়েব (একুশে নিউজ), আল ফাহাদ (দৈনিক সোনালী কন্ঠ) মোঃ বাহাদুর হোসেন (ভোরের পাতা) মোঃ রাকিবুল হাসান ( আলোকিত বাংলাদেশ) প্রমূখ।
বক্তারা অবিলম্বে পূর্বশত্রুতায় স্থানীয় ঘটনায় করা মিথ্যে অভিযোগের মামলা থেকে সাংবাদিক দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদানে প্রশাসনের কাছে দাবি জানান । অন্যথায় সাংবাদিক হয়রানী বন্ধে সারাদেশ ব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষনা দেয়া হয়। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ অবৈধ ইটভাটা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পর পর দুটি নিউজ প্রকাশিত হয়। তার জের ধরে আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসম্মৎ রেহেনা বেগম বাদি হয়ে পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪) বর্তমান মামলাটি পি বি আই তদন্তাধীন রয়েছে।
T.A.S / T.A.S
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ