দুমকী উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের জানাজায় মুসুল্লিদের ঢল
পটুয়াখালীর দুমকী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতি এবং উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান(৫৫) এর জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর ) বেলা ১১টায় দুমকী আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।
এতে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, মাওলানা মোনতাজ উদ্দিন খান, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষের ঢল নামে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য, শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দুমকী উপজেলার বিভিন্ন সংগঠন থেকে শোক জানানো হয়েছে।
T.A.S / T.A.S
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ