ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

দুর্গাপুরে সিপিবি‘র সমাবেশ


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৪ বিকাল ৬:১০

গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার, নিতহ-আহতদের তালিকা তৈরী, আহতদের সু-চিকিৎসা ও পরিবারের পুনর্বাসন, চাঁদাবাজির হাতবদল প্রক্রিয়া বন্ধকরণ, বিদ্যুৎ পরিস্থিতির অবনতি ফিরিয়ে আনা, শিক্ষার্থী ও সংখ্যালঘুদের উপর হয়রানী বন্ধের দাবীতে সারাদেশের ন্যায় নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর শাখার আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপি সমাবেশে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার যুগ্নসাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, সিপিবি সভাপতি মীর আলজাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম, যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এখনো বিগত সরকারের গুন্ডারা গুপ্তভাবে নিপিড়ন-নির্যাতন করছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। এইদেশে শিক্ষার্থীর মৃত্যু হউক আমরা চাইনা। শিক্ষকদের রক্ত ঝড়ুক আমরা চাইনা। আন্দোলনে নিতহ-ও আহতদের তালিকা তৈরী, আহতদের সু-চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনের উদ্দ্যেগ নিতে হবে। দেশে আগের মতোই চাঁদাবাজি চলছে। বিদ্যুৎ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এসকল বিষয় সমাধানে অন্তবর্তি সরকারের কাছে জোর দাবী জানানো হয়।

T.A.S / T.A.S

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত