ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পিরোজপুরে ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন 


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ২১-৯-২০২৪ বিকাল ৭:৫৬

বেকারদের কর্মসংস্থানসহ ৭ দফা দাবিতে সমাবেশ করেছে যুব অধিকার পরিষদ। শুক্রবার বিকেলে “দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই” এ স্লোগানকে সামনে রেখে পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড  এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা জনাব ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন  বলেন, ‘দেশের অধিকাংশ তরুণ সমাজকে কর্মহীন রেখে কোনো দেশ ডিজিটাল বা স্মার্ট হতে পারেনা। দেশে বিদেশে ভিপি নুরের জনপ্রিয়তায় ভয় পেয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে।’

সমাবেশে যুব অধিকার পরিষদ ৭ দফা দাবি জানায়। এর মধ্যে রয়েছে; কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। প্রতিবছর অন্তত ২৫ লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে। চাহিদা ভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। আবেদন ফি, ঘুস, প্রভাবশালীর রেফারেন্স, জামানত, বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। সরকারি বেসরকারি চাকরির সকল বৈষম্য দূর করতে হবে। ইউনিয়নভিত্তিক প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে স্থানীয় উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করতে হবে।’ শিক্ষা বা প্রশিক্ষণ সার্টিফিকেট জামানতে সুদবিহীন ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরের সকলের জন্য বেকার ভাতা দিতে হবে।

এছাড়া সমাবেশ থেকে দাবি জানানো হয়, শিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে শতভাগ চাকরি নিশ্চিত করতে হবে, অশিক্ষিত অসহায় প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন ধারণের জন্য উপযুক্ত বরাদ্দ দিতে হবে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারিভাবে প্রশিক্ষণ, প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বিদেশে প্রেরণ, বিদেশে প্রেরণের সকল স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) হিসেবে স্বীকৃতি দিতে হবে।

মোঃ জিয়াউল হাসান সাবেক সভাপতি ছাত্র অধিকার পরিষদ বি এম কলেজ বরিশাল ও সমন্বয় পিরোজপুর জেলা সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন মাওঃ কালিমুল্লাহ ইউসুফ, সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, হাকীম মোঃ কামাল হোসেন সহ সভাপতি গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, মোঃ সিরাজ খান আরিফ সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা।

মোঃ সবুর খান সহ -সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, মোঃ মোস্তফা কামাল অপু, দপ্তর সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, মোসাঃ ফেরদৌস আরা জান্নাত অর্থ সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, মোঃ হাফিজুল ইসলাম শ্রম ও কর্ম সংস্থান সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা। এছাড়া যুব অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। মোঃ বেল্লাল মিয়া সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ পিরোজপুর জেলা। 

মোঃ নুরুল ইসলাম রাসেল যুগ্ম সাধারণ যুব অধিকার পরিষদ পিরোজপুর জেলা মোঃ সামসুল হক খোকন সাংগঠনিক সম্পাদক, মোঃ ইমাম হাসান সভাপতি শ্রমিক অধিকার পরিষদ পিরোজপুর জেলা, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক  ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন। মানববন্ধনে বক্তারা বলেন, তোফাজ্জল অত্যন্ত ভালো একটি ছেলে, সে দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন যাপন করছে, সে কখনো চুরির কোন ঘটনার সাথে জড়িত ছিল না। 

কিন্তু কেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষার্থীরা বর্বরতা ও পাশবিক নির্যাতন করে জীবন্ত মানুষটাকে মেরে ফেলেছে। এরা শিক্ষা জাতির কলঙ্ক‌। কলঙ্কিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে । আমরা পিরোজপুর  বাসীর পক্ষ থেকে তাকে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছে।

জামিল আহমেদ / জামিল আহমেদ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ