শহীদ পরিবারের পুনর্বাসনের দাবী
ডেমরায় ছাত্র-জনতার মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীর ডেমরায় ছাত্র-জনতার “কেমন বাংলাদেশ চাই” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী থানার বৈষম্য বিরোধী ছাত্র-জানতার আয়োজনে (২১-সেপ্টেম্বর) শনিবার বিকাল ৪ টার সময় আমতলা শহীদ স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের পক্ষে তাদের পরিবারের সদস্য, আহত, কারাবন্দি ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এদিনের সভায় গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী থানা এলাকায় আহত এবং শহীদ সকল ছাত্রদের ঘটনা তুলে ধরে আলোচনা করা হয়েছে। এদিকে সভায় শহীদ ছাত্রদের বাবা-মা ও আহত ছাত্রদের হৃদয় বিদারক ঘটনা শুনে উপস্থিত সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন,ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে গ্রীন ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের শিক্ষার্থী মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত সচিব শরিফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান, অ্যাডভোকেট মনির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধি ভিত্তিক সংগঠন বোঝাপড়ার সমন্বয়ক এম.এম শোয়াইব সহ ডেমরা—যাত্রাবাড়ী ও কদমতলী থানা এলাকার শিক্ষক, শিক্ষার্থী, লেখক,সাংবাদিক, আইনজীবী ও স্বৈরাচার পতন আন্দোলনে ভূমিকা রাখার জনপ্রতিনিধিসহ নতুন বাংলাদেশ গড়ার বিপ্লবী যোদ্ধা তরুণ—তরুণীরা।
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত সচিব শরিফুল ইসলামকে উদ্দেশ্য কাউন্সিলর ইব্রাহিম খলিল বলেন, শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে । সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পর গত ৫ আগস্ট নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হলেও কতিপয় সন্ত্রাসীরা নতুন করে সমাজে অন্যায়—অবিচার প্রতিষ্ঠা করছে। তাই ছাত্র—জনতা সহ সকলের ঐক্যবদ্ধতাই এদেশ থেকে সামাজিক অন্যায়—অবিচার নির্মূল করে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ শুরু করতে হবে এখনি। আর গত ৫২ বছর ধরে রাজনৈতিক নেতৃবৃন্দরা বাংলাদেশে ও এ দেশের মানুষের সঙ্গে যে প্রতারণা করেছ তা অবসান করার সময় এখন এসেছে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন