গোসল করতে নেমে শ্রমিকের মৃত্যু
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জীবন (১৮) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজীবাড়ির মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। জীবন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শংকর পাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জীবন বসুরহাট টু সোনাপুর সড়কে একজন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। প্রতিদিন কাজ শেষে সন্ধ্যার দিকে উপজেলার ভূঁইয়ারহাট বাজারসংলগ্ন হাজীবাড়ির পুকুরে গোসল করত। শনিবার সন্ধ্যার দিকে সে কয়েকজন শ্রমিকের সাথে পুকুরে গোসল করতে নামলে মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের একদল সদস্য রাত পৌনে ৮টার দিকে পুকুরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) হাবীবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য