ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকরা। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তারা বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, বিভিন্ন সময় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার পলমল গ্রুপের মণ্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। রবিবার সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বাঘের বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেন দখল করে রাখেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও শিল্প পুলিশ কাজ করছে।
অপরদিকে, সকাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা ন্যূনতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধিসহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছে।
শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক বলেন, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। এরমধ্যে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে মণ্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
এমএসএম / জামান
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল