ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নাগরিক প্লাটফর্মের সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ১:৫৩

চাঁপাইনবাবগঞ্জে নাগরিক প্লাটফর্মের সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের হলরুমে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

আস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নাগরিক প্লাটফর্মের সদস্য ও সিনিয়র সাংবাদিক মো. জোনাব আলী, ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাস, চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জমশেদ আলী।

আস্থা প্রকল্প যুবদের নিয়ে যে সব কর্মপরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নে সর্বাক্ত সহযোগিতা করার আশ্বাস দেন বক্তরা।

নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা বলেন, এই যুব ফোরামগুলোর দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রেজাউল করিমেরর সঞ্চালনায় অন্যদের মধ্যে নারী উদ্যোক্তা আফসানা খাতুন, শরিফা খাতুন, সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুন, জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষকসহ যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ