ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৪:১১

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, কলেজের প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজাউদ্দৌলা রাঙ্গা, এবং সাবেক সভাপতি রুহুল আমিন সরকার।

রবিবার (১২ অক্টোবর) সকালে কলেজের মূল ফটকের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কলেজের সাবেক শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ ছাত্রছাত্রী ও স্থানীয় জনতা।

মানববন্ধনকারীরা ৮ দফা দাবি উত্থাপন করে বলেন, অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের শাস্তি ও কলেজে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনা উচিত। বিশেষ করে তারা রফিকুল আলমের চাকরিচ্যুতি ও বিচারের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, রফিকুল আলম গত ১৫ বছর ধরে নিয়মিত ক্লাস না করেও বেতন নিয়েছেন।
তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি কলেজে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন।
এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের পরও প্রভাব খাটিয়ে বহাল রয়েছেন বলে অভিযোগ ওঠে।

এছাড়া, রফিকুল আলম, রেজাউদ্দৌলা রাঙ্গা ও রুহুল আমিন সরকার যৌথভাবে শিক্ষক ও কর্মচারী নিয়োগের নামে প্রায় ২০ লাখ টাকা ঘুষ গ্রহণ এবং কলেজ তহবিল থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

অভিযোগকারীরা আরও বলেন, প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজাউদ্দৌলা রাঙ্গা কলেজের প্রায় ২৯ শতাংশ জমি অবৈধভাবে দখল করে ফসল উৎপাদন করছেন,
কিন্তু সেই জমির কোনো আয় কলেজের তহবিলে জমা হচ্ছে না। ফলে কলেজের আর্থিক ক্ষতি ও প্রশাসনিক বিশৃঙ্খলা ক্রমেই বেড়েই চলেছে।

পরে বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত