ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৪:১২

ঢাকার ধামরাই প্রেস ক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চতুর্থ বারের মতো সভাপতি হয়েছেন মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষার ও সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আব্দুল আহাদ (বাবু)।
শনিবার (১১ অক্টোবর) ধামরাই থানা রোড অবস্থিত ধামরাই প্রেস ক্লাবে কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ৩১ জন ভোটা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রেসক্লাবের ১৩জন প্রার্থীদের মধ্যে পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ধামরাই প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এস এম হাসান৷
এতে মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষার সভাপতি পদে ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মোঃ আবু হাসান ১১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোহনা টিভির মোঃ আব্দুল আহাদ (বাবু) ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী সময়ের কণ্ঠস্বরের মোঃ আব্দুল কাদের ৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল এস টিভির মোঃ রাসেল হোসেন ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার প্রতিদ্বন্দ্বী রাজধানী টিভির মোঃ আব্দুল হালিম ৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন রুবেল বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেশকাল নিউজের মোঃ শওকত হোসেন সৈকত ৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান বকুল, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক রুপালী বাংলাদেশের প্রতিনিধি নাইম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির মোঃ নাজমুল হাসান, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক খবরের আলোর প্রতিনিধি মোঃ জাকির হোসেন ও বাংলাদেশ টুডের প্রতিনিধি মিলন সিদ্দিকী।

নির্বাচনে প্রধান সমন্বয়কারী ছিলেন দৈনিক খবরের কাগজের ধামরাই প্রতিনিধি রহুল আমিন,নির্বাচন কমিশনার হুমায়ুন কবির,এড. আমিনুল ইসলামসহ ধামরাই থানা পুলিশ,ধামরাই,সাভার,আশুলিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন