মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার
অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর কর্তৃক মেঘনা নদীতে অভিযান চালিয়ে দশ জেলকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার ( ১৩ অক্টোবর), ৪র্থ দিন এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য অফিসার, লক্ষ্মীপুর আমিনুল ইসলাম ও সিনিয়র সহকারী পরিচালক মো: জসিমউদ্দীনের নেতৃত্বে সন্ধ্যা থেকে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৮০,০০০ মিটার (মূল্য ১৬,০০,০০০ টাকা ) নিষিদ্ধ কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ, ০১টি নৌকা ও ১০ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করে ০৯ জন জেলেকে জনপ্রতি ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ০৭ দিনের জেল আরোপ করেন এবং ০১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন কোস্ট গার্ডের বিসিজি স্টেশন রায়পুর। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Aminur / Aminur
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার